করের টাকায় মেট্রোরেল এক মহা অর্জন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মেট্রোরেলের উদ্বোধনকে ‘মহা-অর্জন’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সবার করের টাকায় মেট্রোরেল উদ্বোধন সম্ভব

2022-12-29T05:17:47+00:00
2022-12-29T05:27:01+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
অর্থনীতি
করের টাকায় মেট্রোরেল এক মহা অর্জন: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:১৭ এএম  আপডেট: ২৯.১২.২০২২ ৫:২৭ এএম  (ভিজিট : ৪১৯)
মেট্রোরেলের উদ্বোধনকে ‘মহা-অর্জন’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সবার করের টাকায় মেট্রোরেল উদ্বোধন সম্ভব হয়েছে। গতকাল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার উদ্বোধন হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উপহার দিচ্ছেন। আপনাদের করের টাকা দিয়ে আমাদের এই মহা-অর্জন। ২০৪১ সালে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারব। ট্যাক্স দেওয়া শুধু দায়িত্ব নয়, ভালো কাজ এটা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করব। তিনি বলেন, আমাদের কিছু কাজ আছে তা উদযাপন করতে হবে। আপনাদের সবার সাহায্য নিয়ে এ সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১০ বছর রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। ১৪-১৫ শতাংশ জিডিপিতে গ্রোথ বাড়ছে রাজস্ব খাত থেকে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করদাতারা কর কেন দেবেন তাদের কাছে এই প্রশ্নটা সবসময় থাকে। এখন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মেগা প্রকল্পগুলো এখন তাদের চোখের সামনে দৃশ্যমান।

অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য কর ব্যবস্থাপনা আরও অটোমেটেড করতে হবে। মধ্যম আয়ের দেশে যেতে হলে করদাতার সংখ্যা অন্তত ১ কোটি ৮০ লাখে উন্নীত করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক শাইখ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’-এর বিধান অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে মোট ১৪১ জনকে সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে বিশেষ শ্রেণিতে সেরা করদাতা হয়েছেনÑকাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন-এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও লে. জেনারেল আবু সালেহ মো. নাসির (অব.)।





Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: