৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিসিএসের লিখিত পরীক্ষার এই আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
জানা গেছে, আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে ৫ জানুয়ারি। রাজধানী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকাল শুরু হয়ে শেষ হবে বিকেল ৪ টায়। চার ঘণ্টার এ লিখিত পরীক্ষায় ২০০ নাম্বারে অনুষ্ঠিত হবে।
কমিশনের ওয়েবসাইটে জানানো হয়, ঢাকায় ৮টি ও বাকি বিভাগগুলোয় ১টি করে কেন্দ্রে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকায় দুটি ও বাকি বিভাগগুলোয় একটি করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, বইপুস্তক, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারবেন না।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।