সময়ের আলোর চোখে বছরের আলোচিত ১০

সময়ের আলো ডেস্ক

বিবিধ

২০২২ সালের আলোচিত ১০ ঘটনা নির্বাচনে সময়ের আলোর পক্ষ থেকে এর জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ৬ সদস্যের একটি প্যানেল গঠন করা

2022-12-31T10:00:27+00:00
2022-12-31T10:00:27+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিবিধ
সময়ের আলোর চোখে বছরের আলোচিত ১০
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০:০০ এএম 
২০২২ সালের আলোচিত ১০ ঘটনা নির্বাচনে সময়ের আলোর পক্ষ থেকে এর জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ৬ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছিল। সেই প্যানেল 
পত্রিকাটির সব সংবাদকর্মীর মতামত পর্যালোচনা করেছে। পরে বিশেষজ্ঞ মতামত নিয়ে ঘটনাগুলো চূড়ান্ত করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ 
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যকার আঞ্চলিক ভূ-রাজনৈতিক স্বার্থগত সংঘাত থেকেই রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের সূচনা হয় ২৫ ফেব্রুয়ারি। সর্বাত্মক যুদ্ধের অভিঘাতে দুপক্ষে হাজার হাজার সেনা হতাহতের কথা জানা গেছে। জাতিসংঘের হিসাবে প্রাণ গেছে প্রায় ৭ হাজার বেসামরিকের।

বিশ্বকাপ 
বছরটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জন্য। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন সেনসেশন। ফুটবলের অহংকার ম্যারাডোনার তিন যুগ পর এ বছর ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

পদ্মা সেতু
২৫ জুন ২০২২ আরেক শনিবারে খুলে যায় দখিনা দরজা। এদিন বেলা ১১টা ৫৮ মিনিটে বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আনুষ্ঠানিকভাবে পদ্মার দুই প্রান্ত যুক্ত হয় সড়কপথে। এটি জাতির জন্য গর্বের একটি স্থাপনা।

মেট্রোরেল 
২৮ ডিসেম্বর আংশিকভাবে শুরু হয় মেট্রোরেলের যাত্রা। যার হাতে এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদিন টিকেট কেটে এ বৈদ্যুতিক রেলের প্রথম যাত্রী হন। এর মধ্য দিয়ে যানজটমুক্ত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে আরেক ধাপ অগ্রগতি হয়।

নারীদের ফুটবল জয়
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সাফ নারী ফুটবলে প্রমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। দেশে ফেরার পর বিজয়ী নারীরা ছাদ খোলা বাসে নিজেদের সাফল্য উদযাপন করার সুযোগ পান। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন তারা।

মূল্যস্ফীতি, ডলার ও রিজার্ভ
গত ফেব্রুয়ারির শেষদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের সরবরাহ কমে গিয়ে দাম বাড়তে শুরু করে। গত আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল। তবে সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতির হার খানিকটা কমতে শুরু করে। 

১০ ডিসেম্বর 
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এদিন ঢাকার সমাবেশের মধ্য দিয়ে তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানে। ১০ দফা ও গণমিছিলের কর্মসূচি জানিয়ে সমাবেশ শেষ করা হয়। 

গ্রিড বিপর্যয় ও লোডশেডিং 
চার অক্টোবর দুপুর ২টা ৪ মিনিটে কারিগরি ত্রুটির কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিডে নজিরবিহীন বিপর্যয় ঘটে। সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এদিকে জুলাই থেকে শুরু হয় বিদ্যুতের রেশনিং। ১ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয় মানুষকে। শীত আসার পর এই লোডশেডিং কমতে শুরু করে।

সীতাকুণ্ডে বিস্ফোরণ 
চার জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৫১ জনের প্রাণহানি হয়। আহত হন দুই শতাধিক মানুষ। এ ঘটনায় ৭ জুন ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা হলেও এখনও মামলার তদন্ত শেষ হয়নি। 

চা শ্রমিকদের আন্দোলন 
২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা  বাগান মালিকদের বৈঠকের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ৯ আগস্ট থেকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করে চা বাগানগুলোর প্রায় দেড় লাখ শ্রমিক।



Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: