শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো সেনা পরিবার কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

মানবিক সেবার অংশ হিসেবে বৃদ্ধ, এতিম শিশু, অসহায় ও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। মঙ্গলবার

2022-12-27T19:31:44+00:00
2022-12-27T19:31:44+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিবিধ
শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো সেনা পরিবার কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৭:৩১ পিএম 
মানবিক সেবার অংশ হিসেবে বৃদ্ধ, এতিম শিশু, অসহায় ও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় এক আয়োজনের মাধ্যমে দেড় হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ‘সেপকস’র পৃষ্ঠপোষক, সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সেনা পরিবার কল্যাণ সমিতির এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরণের মানবিক কার্যক্রমে উচ্ছ্বসিত সহযোগিতা প্রদানের জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আইএসপিআর জানায়, ইতোপূর্বেও সেনা পরিবার কল্যাণ সমিতি কর্তৃক এ ধরণের মানবিক কর্মকাণ্ড একাধিকবার পরিচালিত হয়েছে। মঙ্গলবারের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস’র সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী ও সহ-সভানেত্রী, সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী, সহ-সভানেত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যরা, অফিসার, অন্যান্য পদবীর সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও জানিয়েছে আইএসপিআর।

/এমএইচ/



Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: