ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি বাবুল সম্পাদক পার্থ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির (ডিজিএসএস) ভোরের দর্পণের সিনিয়র রিপোর্টার এস এম বাবুল হোসেন সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মশিউর

2022-12-31T21:12:39+00:00
2022-12-31T21:12:39+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
বিবিধ
ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি বাবুল সম্পাদক পার্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:১২ পিএম 
ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির (ডিজিএসএস) ভোরের দর্পণের সিনিয়র রিপোর্টার এস এম বাবুল হোসেন সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মশিউর রহমান পার্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সমিতির ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আয়োজিত এক জরুরি সভায় যোগ দিয়ে সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন। সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ নেতৃত্ব নির্বাচিত হয়। 

এ ছাড়া সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, হলি টাইমসের সম্পাদক শ্যামল কান্তি নাগ ও বাসসের স্টাফ রিপোর্টার বিএম নূর আলম (বাদল নূর)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, সময়ের আলোর স্টাফ রিপোর্টার সমীরণ রায়।

বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক (গ্রেড-১) নিউজ, শেখ আমিনুল ইসলাম অর্থ-সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার তুলনা আফরিন সাংগঠনিক সম্পাদক, কালের কন্ঠের সহ সম্পাদক দীপঙ্কর দীপক প্রচার সম্পাদক, দেশ বার্তার বার্তা সম্পাদক নাসির শিকদার জনকল্যান সম্পাদক, সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো: মনিরুজ্জামান (অপূর্ব) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রেডিও টুডে’র চীফ রিপোর্টার ফারজানা যুথি নারী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ পোষ্টের সিনিয়র ফটো জার্নালিস্ট খন্দকার নাজমুল হাসান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- বাসসের উপ বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরোচীফ ও ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, উইকলি সিটিজেনের সিনিয়র রিপোর্টার সেলিম শেখ, নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, রাইজিং বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাকসুুদুর রহমান, আলোকিত বাংলাদেশের সিনিয়র সাব-এডিটর এ টি এম আতিকুর রহমান ও দৈনিক অর্থনীতির কাগজের নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান।

/এমএইচ/


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: