৫ খাতের কাজে সৌদি যেতে দক্ষতার সনদ লাগবে

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবিল, ইলেকট্রিশিয়ান এবং এসি মোকানিক- এই ৫ খাতের কাজে সৌদি আরব যাওয়ার আগে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে

2023-02-08T03:30:10+00:00
2023-02-08T03:30:10+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
৫ খাতের কাজে সৌদি যেতে দক্ষতার সনদ লাগবে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩০ এএম   (ভিজিট : ৫৩১)
প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবিল, ইলেকট্রিশিয়ান এবং এসি মোকানিক- এই ৫ খাতের কাজে সৌদি আরব যাওয়ার আগে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরীক্ষা দিয়ে দক্ষতার সনদ নিতে হবে। এই ৫ খাতের বিদেশি কর্মীদের জন্য সৌদি আরব ওই দেশের সনদ নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে। এ জন্য বাংলাদেশ থেকে এই ৫ খাতে সৌদি আরবে কর্মী পাঠাতে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশি কর্মীরা পরীক্ষা দিয়ে সনদ নিয়ে সৌদি আরবে কাজ করতে যেতে পারবেন। এই পরীক্ষার জন্য বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে মঙ্গলবার একটি চুক্তি সই হয় এবং ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে এসংক্রান্ত দক্ষতা উন্নয়ন যাচাই প্রোগ্রাম উদ্বোধন করা হয়।

দক্ষতা উন্নয়ন যাচাই প্রোগ্রাম উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম বলেন, এই ৫ খাতের সনদ নিয়ে যারা সৌদিতে কাজ করতে যাবেন, তারা অন্যদের চেয়ে বেশি বেতন পাবেন। অদক্ষ কর্মীরা যদি ৮০০ থেকে ১২০০ রিয়াল বেতন পান, তবে সনদধারী দক্ষ কর্মীরা পাবেন ১৫০০ থেকে ১৮০০ রিয়াল। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মীরা বেশি বেতন পাওয়ার সুযোগ পাবেন। 

তিনি বলেন, এরই মধ্যে এমন ধরনের উদ্যোগ ভারত ও পাকিস্তানে চালু হয়েছে। প্রথাগত কর্মীদের (অদক্ষ) এমন কোনো দক্ষতার পরীক্ষা দিতে হবে না। কিন্তু এই পাঁচ খাতে সৌদি আরবে কাজ করতে গেলে দক্ষতার সনদ লাগবে। সনদ নেওয়ার পরীক্ষায় মূলত আরবি ভাষা ও কিছু রীতি-নীতি এবং কর্মীরা নতুন যন্ত্রপাতি যেমন মাইক্রোওয়েভ ওভেন বা এ ধরনের যন্ত্র ব্যবহার করতে পারে কি না তা পরখ করা হবে। এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একাধিক সৌদি ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে। 

তিনি আরও বলেন, নতুন এই ব্যবস্থার কারণে প্রথাগত (অদক্ষ) কর্মীদের সৌদি আরবে যেতে কোনো বাধা নেই। প্রতিদিন আমরা পাঁচ হাজার ভিসা ইস্যু করছি।

জানা গেছে, সনদ নেওয়ার এই পরীক্ষা নেওয়ার জন্য বিএমইটি এবং সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ওই পরীক্ষা নেওয়ার জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। একজন বাংলাদেশি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন। সনদ পাওয়ার পর এর মেয়াদ হবে পাঁচ বছর।

বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম বলেন, কর্মীদের দক্ষতা নিশ্চিতেই এই ব্যবস্থা। এতে করে দক্ষ কর্মীরা বেশি আয় করতে পারবেন। আর সনদ নিতে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে কোনো কর্মীর কোনো অর্থ ব্যয় হবে না।



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: