দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬ জন এবং ঢাকায় ৪ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২৭ জনে। আর শনিবার (২৮ অক্টোবর) নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন। এছাড়া চলতি মাসের ২৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৩৩৮ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৫৬ জন। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জনের। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯৮ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন।