রাজধানীর মগবাজারে হরতালের সমর্থনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মিছিল বের করা হয়।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মিছিলে নেতৃত্ব দেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
এসময়ে তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা হরতালের সমর্থনে নানা স্লোগান দেন।
শ্রাবণ বলেন, পুলিশ লেলিয়ে দিয়ে, সিনিয়র নেতাদের গ্রেফতার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন গ্রেফতার হওয়ার সাথে সাথেই পরবর্তীজন নেতৃত্ব দিবে। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলতেই থাকবে।
শনিবার বিএনপির মহাসমাবেশে পন্ড করার প্রতিবাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সারাদেশে সকাল সন্ধ্যা হারতালের ডাক দেন।
সময়ের আলো/এএ/