টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত আরও ছিলেন বিএনপির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মন্টু মেম্বার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।
সময়ের আলো/জেডআই