রামপুরা সড়কে রিজভীর নেতৃত্বে পিকেটিং

সময়ের আলো অনলাইন

রাজনীতি

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের একদফা দাবি আদায়ে ও খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন।বুধবার (১ নভেম্বর) সকাল

2023-11-01T10:31:25+00:00
2023-11-01T10:39:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
রামপুরা সড়কে রিজভীর নেতৃত্বে পিকেটিং
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:৩১ এএম  আপডেট: ০১.১১.২০২৩ ১০:৩৯ এএম
রামপুরা সড়কে রিজভীর নেতৃত্বে পিকেটিং
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের একদফা দাবি আদায়ে ও খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন।

বুধবার (১ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর রামপুরা সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পিকেটিংকালে রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন।

তিনি বলেন, হুমকি দিয়ে, গুলি করে, হত্যা করে, দমন-নিপীড়ন করে আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরবে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, এ জি এম শামসুল হক, ফয়েজ আহমেদ ফরু, দীপু সরকার, হেলাল কবির, সোহেল রানা, কফিল উদ্দিন, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: