ঢাকা উত্তর জামায়াতের বিক্ষোভ-পিকেটিং

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

৪৮ ঘণ্টার টানা অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায়

2023-11-05T08:29:37+00:00
2023-11-05T08:42:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা উত্তর জামায়াতের বিক্ষোভ-পিকেটিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৮:২৯ এএম  আপডেট: ০৫.১১.২০২৩ ৮:৪২ এএম
ঢাকা উত্তর জামায়াতের বিক্ষোভ-পিকেটিং
৪৮ ঘণ্টার টানা অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। 

রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি বলেন, পুলিশ দিয়ে গ্রেফতার করে জনতার এই উত্তাল তরঙ্গ থামানো যাবে না বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়েই জনতা ঘরে ফিরবে। 

এসময় মিছিল থেকে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি গাউসুল আজম থেকে শুরু হয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজমপুরে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হাসনাইন, জামায়াত নেতা আব্দুল কাদের, মাহবুবুল আলম ও আব্দুল্লাহ রেজা এবং ছাত্রনেতা সালাহ উদ্দীন প্রমুখ।

মিরপুরে জামায়াতের অবরোধ
অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে সড়কপথ, নৌপথ ও রেলপথে অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুরে অবরোধের মিছিল, সড়ক অবরোধ করে  মিরপুর অঞ্চলের জামায়াতের কর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, মহানগরী মজলিশে শূরার সদস্যদের মধ্যে মোহাম্মদ আবু নকিব অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব, রিমন তমাল ও ছাত্রনেতা আসাদুজ্জামান, তানভীর প্রমুখ।

মিছিলটি মিরপুর স্টেডিয়ামের ২ নং গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশিকা মোড়ে এসে অবরোধ করে। 

ভাটারায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ
সারাদেশে সড়ক, রেল, নৌপথ অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা-বসুন্ধরা-বাড্ডা জোনের উদ্যোগে ভাটারায় এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচী পালন করা হয়। 

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও রামপুরা-বসুন্ধরা জোনের পরিচালক নাজিম উদ্দিন মোল্লা। 

এছাড়া জামায়াতের তরফ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুর- কাফরুল, পূরবী বাস স্ট্যান্ড, মগবাজার এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনে পিকেটিং করে নেতাকর্মীরা।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: