তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবিতে তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে সাত টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন,মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক,দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা।
সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন- সাখওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, বনি আমিন, নাঈমুল ইসলাম নাজিম, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, মামুন মালতিয়া, নাহিদুল ইসলাম বেপারী, অসিম মাহমুদ, আব্দুর রহমান, রনি মাহমুদ, রাশেদ খান, সাইফুল ইসলাম শাহিন, নাজমুল হাসান পাপন, সজিব আহমেদ সহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।
সময়ের আলো/এএ/