খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ

2023-11-09T02:32:06+00:00
2023-11-09T02:32:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের চিঠি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:৩২ এএম 
খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘আমি তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন।’

চিঠিতে আরও বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ধারার আটক সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: