অবরোধের আগের রাতেই ৭ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আজ শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধ শুরুর আগেই গতকাল রাতে ৭ বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা

2023-11-12T01:23:46+00:00
2023-11-12T08:03:53+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
অবরোধের আগের রাতেই ৭ গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১:২৩ এএম  আপডেট: ১২.১১.২০২৩ ৮:০৩ এএম
অবরোধের আগের রাতেই ৭ গাড়িতে আগুন
আজ শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধ শুরুর আগেই গতকাল রাতে ৭ বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর আরামবাগ, গাবতলী, যাত্রাবাড়ী, গাজীপুর ও গুলিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়াও ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নটর ডেম কলেজের সামনে বাসে আগুন : গতকাল রাত ৮টা ২০ মিনিটের দিকে নটর ডেম কলেজের পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নটর ডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাবতলীতে পরিবহনে আগুন : গতকাল রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডে গাবতলী এক্সপ্রেস পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গুলিস্তানে সময় পরিবহনে আগুন : গতকাল রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, সময় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনে আগুন : রাজধানীর যাত্রাবাড়ীর ফলপট্টির সামনে রাত ৯টা ২৭ মিনিটে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

গাজীপুরে পিকআপে আগুন : গাজীপুরের জয়দেবপুরে যুগিতলায় রাত ৯টা ৩৩ মিনিটে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় প্রজাপতি পরিবহনের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার  রাত ১১টা ৩৮ মিনিটে আগুনের ঘটনা ঘটে।

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ : ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। একটি ককটেল প্রাইভেটকারের পেছনে বিস্ফোরণ হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি অপূর্ব বিশ্বাস বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: