সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে চতুর্থ দফার প্রথম দিনে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।
রোববার (১২ নভেম্বর) সকালে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং, বিক্ষোভ মিছিল করেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাবাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার ও নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এদেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের সামনে আর কোন অপশক্তিই টিকবে না।
সময়ের আলো/এএ/