স্যাংশনের ভয় দেখিয়ে এখন তারা চিঠি নিয়ে ঘুরছে: মেনন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

রাজনীতি

দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের তৎপরতা বিষয়ে সতর্ক করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৪ দলের উদ্যোগে রাজধানীর

2023-11-14T22:58:13+00:00
2023-11-14T22:58:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
স্যাংশনের ভয় দেখিয়ে এখন তারা চিঠি নিয়ে ঘুরছে: মেনন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৮ পিএম 
স্যাংশনের ভয় দেখিয়ে এখন তারা চিঠি নিয়ে ঘুরছে: মেনন
দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের তৎপরতা বিষয়ে সতর্ক করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৪ দলের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ বিষয়ে সতর্ক করেন।

রাশেদ খান মেনন বলেন, ভিসা নীতি নিয়ে স্যাংশনের ভয় যারা দেখাচ্ছিল তারা এখন চিঠি নিয়ে ঘুরছে। তারা শর্তহীন সংলাপ করতে বলে। তবে সংলাপের আগে বিএনপি-জামায়াতের একদফা পরিত্যাগ করতে হবে। তত্ত্বাবাধায়ক সরকারের দাবি ছাড়তে হবে।

বিএনপি-জামায়াত রাজপথ ছেড়ে পালিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পালাইনি, পালিয়েছেন আপনারা। এই সরকার পালাবে না। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে সরকার কায়েম করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখবে।

বিএনপি-জামায়াতের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ২৮ তারিখের পর থেকে আজ পর্যন্ত হরতাল ও অবরোধের নামে তারা দেশের মানুষের ওপর হামলা করছে, গাড়ি পোড়াচ্ছে।

এদিকে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন। 

সময়ের আলো/আরআই






  বিষয়:   ওয়ার্কার্স পার্টির সভাপতি  রাশেদ খান মেনন  আমির হোসেন আমু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: