দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। সেই সঙ্গে ইসলামী আন্দোলন ও বাম রাজনৈতিক জোট একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে হরতাল কর্মসূচির পালন করা হয়েছে। হরতালে ঢাকাসহ সারাদেশে বাম জোটের মিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল থাকলেও যান চলাচল স্বাভাবিক ছিলো। কিছু রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম ছিল। সড়ক-মহাসড়কে যান চলাচল থাকলেও তুলনামুলক কম ছিলো। এদিকে আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
নারায়ণগঞ্জ: সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি ও মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, হরতালকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। হরতালকারীদের ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। এই ঘটনায় কোন আটক বা গ্রেফতারের ঘটনা ঘটেনি।
সিলেট: তফসিল প্রত্যাখান করে বামদলের হরতাল চলাকালে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মিছিলকারীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সভা করেন হরতালকারীরা।
বরিশাল: একতরফা নির্বাচনে গনবিরোধী তফসিল ঘোষনা দেয়ায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বামগণতান্ত্রিক জোটের অর্ধবেলা ডাকা হরতালে বরিশালে মিছিল ও সড়ক অবোধের করেছে বামগণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরীর সদর রোডে বামগণতান্ত্রিক বরিশাল জেলা শাখা হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় হরতালকরিরা জনান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে সরকার যে একতরফা ও প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তা আবারও প্রমাণিত হলো। এ কারনে আমরা বামগণতান্ত্রিক জোট আধাবেলার হরতাল ডেকেছি। আশা করছি আমাদের এ হরতালে সাধারণ জনগন আমাদের পাশে থাকবে এবং একতরফা নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সময়ের আলো/আরএস/