ফায়ার ফাইটারদের ছুটি বাতিল, কাজ করছে ৫১ স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে একযোগে সচেতন, সতর্ক ও সাবধান করছেন

2023-11-17T18:35:46+00:00
2023-11-17T18:35:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
ফায়ার ফাইটারদের ছুটি বাতিল, কাজ করছে ৫১ স্টেশন
ঘূর্ণিঝড় মিধিলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৬:৩৫ পিএম 
ফায়ার ফাইটারদের ছুটি বাতিল, কাজ করছে ৫১ স্টেশন
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে একযোগে সচেতন, সতর্ক ও সাবধান করছেন ফায়ার সার্ভিসের ৫১টি স্টেশনের ফায়ার ফাইটাররা। তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে মাইকিং করার মাধ্যমে সচেতনতা সৃষ্টির এই প্রচারণা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী সব কাজ সমন্বয় করার জন্য কেন্দ্রীয়ভাবে সদরদফতর ঢাকায় খোলা হয়েছে মনিটরিং সেল। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে। খুলনায় খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। সার্বিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।

শাহজাহান শিকদার আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকাগুলোর ১৩টি জেলার ৫১টি ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে সতর্কভাবে ডিউটিতে রাখা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ফায়ার স্টেশনে সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, চেইন স, হ্যান্ড স, রোটারি রেসকিউ স, স্প্রেডার, মেগাফোন, র্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ, ফাস্ট এইড বক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে। তাদের সঙ্গে সহযোগিতা করবেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা। এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যে কোনো কাজে রাত-দিন ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা নেওয়া যাবে। সব আশ্রয়কেন্দ্রের পাশাপাশি প্রয়োজনে উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলোতেও সাধারণ জনগণ আশ্রয় নিতে পারবেন।

ফায়ার সার্ভিসের মনিটরিং সেল, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সারাক্ষণ সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকবে। যে কোনো জরুরি প্রয়োজনে সেবা নিতে ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ‘১৬১৬৩’ অথবা কেন্দ্রীয় মনিটরিং সেলের জরুরি মোবাইল নম্বর ‘০১৭৩০৩৩৬৬৯৯’-এ ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

সময়ের আলো/এম


  বিষয়:   ফায়ার ফাইটার  ছুটি  ঘূর্ণিঝড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: