দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য

2023-11-18T15:38:02+00:00
2023-11-18T15:38:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩:৩৮ পিএম 
দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাঈদ খোকন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাঈদ খোকনের পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন ও প্রটোকল কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন।

আগামীকাল রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিবেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চান। আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, মোহাম্মদ সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। এ ছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঢাকা-৬ ও ঢাকা-৮ আসন  আওয়ামী লীগ  মনোনয়ন ফরম  সাঈদ খোকন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: