হরতালের সমর্থনে মালিবাগে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল

2023-11-18T19:01:17+00:00
2023-11-18T19:01:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
হরতালের সমর্থনে মালিবাগে বিএনপির মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৭:০১ পিএম 
হরতালের সমর্থনে মালিবাগে বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু মশাল মিছিলটি মালিবাগ রেল গেইট হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: