জোটের প্রতীক ‘নৌকা’ নিয়েই ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীক ‘নৌকা’ নিয়ে ভোট করতে চায় গণতন্ত্রীপার্টি। শুক্রবার (১৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি)

2023-11-18T20:13:09+00:00
2023-11-19T18:45:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
জোটের প্রতীক ‘নৌকা’ নিয়েই ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:১৩ পিএম  আপডেট: ১৯.১১.২০২৩ ৬:৪৫ পিএম
জোটের প্রতীক ‘নৌকা’ নিয়েই ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীক ‘নৌকা’ নিয়ে ভোট করতে চায় গণতন্ত্রীপার্টি। শুক্রবার (১৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন দলটির সভাপতি ডা.শাহাদাত হোসেন। ইসি থেকে এ তথ্য জানা গেছে।

ইসিকে দেয়া চিঠিতে দলটির সভাপতি বলেন, বিগত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত কিছু রানৈতিক দল নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে। গণতন্ত্রী পার্টি এ নির্বাচনে ১৪ দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসেবে জোটবদ্ধভাবে নির্বাচন করবে।

এ অবস্থায়, আরপিও’র ২০(১)(এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসেবে গণতন্ত্রী পার্টি ও ১৪ দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনী  প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

ডা. শাহাদাত হোসেন সময়ের আলোকে বলেন, আমরা ১৪ দলের অন্যতম শরিক দল। গত নির্বাচনেও আমরা ১৭ জন প্রার্থী দিয়েছিলাম। তখন আমাদের প্রার্থীরা নিজস্ব দলীয় প্রতিক ‘কবুতর’ নিয়ে ভোটে অংশ গ্রহণ করেছিল। গতকাল থেকে আমরা মনোনয়ন বিক্রি শুরু করেছি। এবারও আমাদের ২৬ জন প্রার্থী আছে যারা ভোটে অংশ গ্রহণ করবে। 
তিনি বলেন, যেহেতু আমরা দলের অন্যতম শরিক তাই এবার আমরা জোটের ‘নৌকা’ প্রতিক নিয়েই ভোট করতে চাই। আর যদি না দেয় তাহলে দলীয় প্রতিকেই করবো। তবে এখানে জোটের প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত নিবেন আমরা মেনে নিব।

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: