জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আলোচনা সভা ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

2023-11-18T20:52:23+00:00
2023-11-18T20:52:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আলোচনা সভা ও সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম 
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আলোচনা সভা ও সেমিনার
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিরীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম মফিজ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. এস এম নজরুল ইসলাম। 

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাংবাদিক এফ রহমান রুপক, প্রকৌশলী মো. মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ, পূবালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, অডিট এন্ড একাউন্টস অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন খান। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।

সেমিনারে আরো বক্তব্য রাখেন হাজ্বী তারিকুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, মাহমুদ আলম টিটু, সাংবাদিক সরকার জীবন, গোলাম মোস্তফা, চেয়ারম্যান মো. রাসেল চৌধুরী, মোস্তফা হায়দার, আফজাল চৌধুরী,  জুলহাস প্রধান, জাহিদুল ইসলাম, প্রকৌশলী মো. মাসুম জাহিদ মাসুদ, মাহবুব জাকির, শেখ মাকসুদুল ইসলাম, শামসুল করিম, সাংবাদিক আতাউর রহমান হিরন, কৃষিবিদ হাসান রুহি, লায়লা আক্তার, মুরসালিনা আক্তার, আবুল হোসেনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জেলহত্যা দিবস  বঙ্গবন্ধু পেশাজীবী লীগ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: