তৃণমূল বিএনপির সঙ্গী প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়তে চাচ্ছে তৃণমূল বিএনপি ও ১৫ দল নিয়ে গঠিত প্রগতিশীল ইসলামী জোট। তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আশ

2023-11-18T22:43:06+00:00
2023-11-18T22:43:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
তৃণমূল বিএনপির সঙ্গী প্রগতিশীল ইসলামী জোট
ইসিকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১০:৪৩ পিএম 
তৃণমূল বিএনপির সঙ্গী প্রগতিশীল ইসলামী জোট
জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়তে চাচ্ছে তৃণমূল বিএনপি ও ১৫ দল নিয়ে গঠিত প্রগতিশীল ইসলামী জোট। তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আশ নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাচ্ছে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা। এ বিষয়ে অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল বিএনপি। 

সংগঠনের মহাসচিব তৈমুর আলম খন্দকারের সই করা ওই চিঠি শনিবার (১৮ নভেম্বর) পাঠানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে।

বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। তবে দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। তিনিই দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আর তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা তৈমুর আলম খন্দকারও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা।

এদিকে ১৫টি রাজনৈতিক দল নিয়ে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে প্রগতিশীল ইসলামী জোট। চেয়ারম্যান হিসাবে এই জোটের নেতৃত্বে রয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

প্রগতিশীল ইসলামী জোটে আছে- ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ গণ আজাদী লীগ, বাংলাদেশ তরীকত ফ্রন্ট, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)। ইসলামী লিবারেল পার্টি, জনতার কথা বলে, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ গণতন্ত্র মানবিক পার্টি, সাধারণ ঐক্য আন্দোলন, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম। 

ইসিতে পাঠানো তৃণমূল বিএনপির চিঠিতে বলা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের সব প্রার্থী তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আশ নিয়ে ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   তৃণমূল বিএনপি  প্রগতিশীল ইসলামী জোট  ইসিকে চিঠি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: