রিজভীর নেতৃত্বে কাওরানবাজার ও দয়াগঞ্জে পিকেটিং

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল

2023-11-20T08:14:22+00:00
2023-11-20T08:14:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
রিজভীর নেতৃত্বে কাওরানবাজার ও দয়াগঞ্জে পিকেটিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:১৪ এএম 
রিজভীর নেতৃত্বে কাওরানবাজার ও দয়াগঞ্জে পিকেটিং
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর কাওরান বাজার থেকে সোনারগাঁও হোটেল মোড় ও সকাল সাড়ে সাতটায় দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডাঃ সাব্বির, ডাঃ জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য রাকিব রায়হান, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, নারায়নগন্জ জেলা যুবদল নেতা ফয়সাল প্রধান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ প্রমুখ। 

এ সময় রুহুল কবির রিজভী বলেন আমাদের আন্দোলন সফলতার চুড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: