দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (২০ নভেম্বর) মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে, বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পানির টাংকির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিজয়নগর-পল্টন সড়কে পিকেটিং করলে আতঙ্কে কিছু সময় সে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে। পিকেটিংকালে বিজয়নগর পানির পাম্প থেকে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সময়ের আলো/এএ/