ডেঙ্গু পরিস্থিতির উন্নতি: কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েকদিন ধরে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার (২০ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে

2023-11-20T19:12:46+00:00
2023-11-20T19:12:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ডেঙ্গু পরিস্থিতির উন্নতি: কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:১২ পিএম 
ডেঙ্গু পরিস্থিতির উন্নতি: কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
গত কয়েকদিন ধরে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার (২০ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ২ জন মারা গেছেন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৫৪ জনে।

এদিন নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৭ জন। এর আগের দিন রোববার ৬ জন এবং শনিবার ৪ জরে মৃত্যু হয়েছিল এবং এই সময়ে আক্রান্ত হয়েছিলেন যথাক্রমে  ১ হাজার ২৯১ জন ও ৯’শ ১৪ জন।  এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ৪৫২ জনের। এছাড়াও চলতি মাসের ২০ দিনে ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২৭৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৯৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২’শ ৮৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯’শ হাজার ১১ জন।

অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল  চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২ হাজার ৪৫২ জন রোগী। তাদের মধ্যে ঢাকা সিটিতে ১  লাখ ৫ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত  হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৬৩১ জন। আর চলতি বছরে মোট  হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ২৪৫ জন।

সময়ের আলো/এম


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: