নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তফসিল ঘোষণার পাঁচ দিন পর ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে নিবন্ধিত দল ইসলামী ঐক্যজোট। দলটি এককভাবে সংসদ নির্বাচনে অংশ নিতে

2023-11-20T20:42:48+00:00
2023-11-20T20:42:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী ঐক্যজোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:৪২ পিএম 
নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী ঐক্যজোটের
তফসিল ঘোষণার পাঁচ দিন পর ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে নিবন্ধিত দল ইসলামী ঐক্যজোট। দলটি এককভাবে সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। সময় স্বল্পতায় নির্বাচনের প্রস্তৃতি কঠিন হবে মনে করে নির্বাচনের তফসিল পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন দলটির মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

 লিখিত বক্তেব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী এই স্বল্পসময়ের ভেতর প্রার্থীদের নির্বাচনী যাবতীয় প্রস্তুতি গ্রহণ বেশ কঠিন হবে বলে ইসলামী ঐক্যজোট মনে করে। তাই ইসলামী ঐক্যজোট ঘোষিত তফসিল পুনবিন্যাস করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে।

মুফতী ফয়জুল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ইসলামী ঐক্যজোট নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। তাই দিনের ভোট দিনে অনুষ্ঠান, কালো টাকা ও পেশীশক্তি বন্ধের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে ইসলামী ঐক্যজোটের মজলিসের শূরা বিগত সময়ের মত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইসলামী ঐক্যজোট দেশের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের স্বাধীন অস্তিত্বের উপর আঘাত আসে এ জাতীয় কোনো অপতৎপরতা ইসলামী ঐক্যজোট বরদাশত করবে না। তাই সব ধরনের হস্তক্ষেপমুক্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এদেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। এর বাইরে গিয়ে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। সুতরাং হস্তক্ষেপমুক্ত একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান দেশের জনগণের প্রাণের দাবি। আমরা আশা করি, নির্বাচন কমিশন কারো কাছে মাথা নত না করে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এছাড়া আরও উপস্থিত ছিলেন— দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

সময়ের আলো/এম


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: