দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৪ জন মারা গেছেন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৭০ জনে। বুধবার (২২ নভেম্বর) নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৬৯৮ জনের। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ২৭১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪২৭ জন।
এছাড়াও চলতি মাসের ২২ দিনে ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ২২২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫২৩ জন।
বুধবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ১৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১০৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২’শ ২৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯’শ হাজার ৩৩ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৬৯৮ জন রোগী। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৫০ জন।
সময়ের আলো/জেডআই