নিজ বসতিতে ফেরা বমদের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে পার্বত্য দুর্গম এলাকায় সাধারণ বম জনগণের মধ্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সহযোগিতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে

2023-11-27T00:15:01+00:00
2023-11-27T00:26:09+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
কেএনএফ আতঙ্কে বাড়িছাড়া
নিজ বসতিতে ফেরা বমদের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২:১৫ এএম  আপডেট: ২৭.১১.২০২৩ ১২:২৬ এএম
নিজ বসতিতে ফেরা বমদের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী
মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে পার্বত্য দুর্গম এলাকায় সাধারণ বম জনগণের মধ্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সহযোগিতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে বাকলাইপাড়া সাব জোনের পক্ষ থেকে রোববার (২৬ নভেম্বর) ওই মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, এই মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার সাধারণ জনগণের মধ্যে মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। 

জানা যায়, বান্দরবানের দুর্গম অঞ্চলে কেএনএফ'র সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হলে বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতাপাড়ার ১১টি বম পরিবারের ৪৯ জন বাসিন্দা নিজেদের বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরিস্থিতির উন্নয়ন হলে গত ১৮ নভেম্বর বাকলাই পাড়া সেনা ক্যাম্পের সহায়তায় দীর্ঘ আট মাস পর তারা নিজ বাড়িতে ফিরেছে। প্রাতাপাড়ায় বর্তমানে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নানা পদক্ষেপের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, প্রাতাপাড়া ও বাকলাই পাড়ার মোট ২৯টি পরিবারের প্রায় শতাধিক সাধারণ জনগণের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষধ সেবা প্রদান করা হয়েছে। এই পাড়ায় বসবাসরত জনগণের জীবন যাপনের মান উন্নয়নের জন্য একটি ২ হাজার লিটারের পানির ট্যাংকি, প্রত্যেকটি পরিবারের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একটি সোলার প্যানেল সিস্টেম সরবরাহ করা হয়েছে। 

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: