মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়: সাঈদ খোকন

সময়ের আলো অনলাইন

রাজনীতি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

2023-11-29T20:19:00+00:00
2023-11-29T20:19:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়: সাঈদ খোকন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:১৯ পিএম 
মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়: সাঈদ খোকন
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়!’

বুধবার (২৯ নভেম্বর) সকাল বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন। এর আগে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় ঢাকা-৬ এর বর্তমান সংসদ সদস্য মহাজোটের কাজী ফিরোজ রশীদের প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। আওয়ামী লীগ জোটে গেলে যদি এই ঢাকা-৬ আসন জাতীয় পার্টিকে ছাড়তে হয় তখন আপনার (মোহাম্মদ সাঈদ খোকন) করণীয় কি হবে?

এই প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন হিন্দি গানের লাইনটি বলেন, 'মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়!; আমার এলাকায় তোমার কি কাজ?'

আওয়ামী লীগ তার নেতাকর্মীদের জন্য যা নির্ধারণ করবে তা দলের নেতাকর্মীদের আইন, অনুসরণীয়-অনুকরণীয় জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, এটা পরিপালনের মধ্য দিয়ে আমরা রাজনীতি করি। দলের কথাই শেষ কথা, দলের কথাই চূড়ান্ত। পার্টির ডিসিশন-ই ফাইনাল।

দলীয় মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করি—এই আসনটা আমরা তাকে উপহার দিতে পারব। এ জন্য ঢাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই।'

তিনি বলেন, ‘প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। বাস্তবতায়ও তিনি তার ওয়াদা অক্ষর অক্ষরে পালন করেছেন। তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কাছে আহবান জানিয়েছেন। সে জন্য আমি মনে করি—এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে আওয়ামী লীগ সারা বাংলাদেশে নৌকা প্রতীক নিয়ে হাজির হয়েছে জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রগতি, অগ্রযাত্রা যেভাবে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং করে চলছেন সেই সমস্ত উন্নয়নের গল্গ, সেই সমস্ত উন্নয়নের কথা আমরা প্রতিটি পাড়ায়-মহল্লায়, প্রতিটি ঘরে ঘরে নৌকা প্রতীক পৌঁছে দেবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, ‘আই আম ভেরি ম্যাচ কনফিডেন্ট’ ঢাকা-৬ নির্বাচনী এলাকার মানুষ, ঢাকা শহরের মানুষ এবং বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেতৃত্ব-কর্তৃত্ব এবং প্রধানমন্ত্রীত্ত্ব তুলে দিবেন, ইনশাআল্লাহ।

পরে বেলা সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাম্মদ সাঈদ খোকন।

সময়ের আল/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: