হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

সময়ের আলো অনলাইন

রাজনীতি

অষ্টম দফায় ২৪ ঘণ্টা অবরোধের পর শুরু হয়েছে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল। হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

2023-11-30T10:42:47+00:00
2023-11-30T10:42:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৪২ এএম 
হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
অষ্টম দফায় ২৪ ঘণ্টা অবরোধের পর শুরু হয়েছে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল। হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি তারেকুজ্জামান তারেক, রাফিজুল হাই রাফিজ, বর্তমান সহসভাপতি মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, হাসান হাফিজুর রহমান লিটন, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মহিলা দলের কেন্দ্রীয় সহসম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, সহসাধারণ সম্পাদক শাহ পরান, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরণ।

মিছিলে আরও ছিলেন- জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক রোমান, সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, মেঘনা উপজেলা যুবদলের মৃদল, ধানমন্ডি থানা যুবদলের আমজাদ হোসাইন, ডেমরা থানা ছাত্রদলের মাসুদ রানা বাওয়ানী, ঢাকা কলেজ ছাত্রদলের মো. ফয়সাল হোসেন, রামগঞ্জ পৌর ছাত্রদলের মো. হুমায়ুন কবির সাদ্দাম, জসীম শেখ প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: