বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকার প্রার্থী আবদুস সবুরের শ্রদ্ধা

সময়ের আলো অনলাইন

রাজনীতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওকুমিল্লা- ১ আসনের নৌকার

2023-11-30T11:06:59+00:00
2023-11-30T11:06:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকার প্রার্থী আবদুস সবুরের শ্রদ্ধা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০৬ এএম 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকার প্রার্থী আবদুস সবুরের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা- ১ আসনের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানো শেষে আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষকে নৌকা দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার-১ আসনটি উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো. বশিরুল আলম মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ অনেকে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: