শীতবস্ত্র বিতরণ শুরু করলো বাফওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মকাণ্ড শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী

2023-11-30T22:34:27+00:00
2023-11-30T22:34:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
শীতবস্ত্র বিতরণ শুরু করলো বাফওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম 
শীতবস্ত্র বিতরণ শুরু করলো বাফওয়া
সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মকাণ্ড শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায়, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান অগ্রণী ভূমিকা পালন করছেন। তারই দিক-নির্দেশনায় আরো ব্যাপকভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সম্মানিত সভানেত্রী ৩০ নভেম্বর শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ থেকে পাঠানো শীতবস্ত্রগুলো (কম্বল) পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: