আরও ৪ গাড়িতে আগুন, চালক ও সহকারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৯ম ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে

2023-12-03T20:08:25+00:00
2023-12-03T20:08:25+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
আরও ৪ গাড়িতে আগুন, চালক ও সহকারী দগ্ধ
নবম দফার অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৮:০৮ পিএম 
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৯ম ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আরও চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধের আগে শনিবার রাতে তিনটি গাড়ি আগুন দেয়ার খবর জানায় ফায়ার সার্ভিস সূত্র।

অবরোধের প্রথম দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি পোড়ানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে বিএনপিসহ সমমনা দলের নেতাকর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

অবোধের নাশকতা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪১টি টহলদলসহ সারাদেশে ৪৩৫টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হওয়ার কথা জানিয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে। ৩০ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৪শ’ কনভয়ের মাধ্যমে ২৭ হাজারের অধিক যানবাহনকে এস্কর্ট দিয়ে নিরাপদ গন্তব্যস্থলে পৌছে দেয়া হয়েছে। র‌্যাব ফোর্সেসের ৭শতাধিক এস্কর্ট মাধ্যমে উক্ত যানবাহনের কনভয়সমূহকে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ন স্থানসমূহে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ফায়ার সূত্র জানায়, শনিবার রাত ১টায় দিনাজপুরের রামপুর বাজারে ১টি ট্রাকে আগুন, ভোর ৫ টায় সবুজবাগে ১টি বাসে আগুন, ভোর সোয়া ৫টায় গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ১টি ট্রাকে আগুন ও ভোর সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈরে গোয়াল বাতান-বাইপাস রোডে ১টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

২৮ অক্টোবর থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া ২৪৪টি অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে : বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ডভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

দিনাজপুর: শনিবার মধ্যরাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারিসহ বেশ কিছু ধানের বস্তা পুড়ে গেছে। কাহারোল উপজেলার পঞ্চগড় -ঢাকা মহাসড়কের রামপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক আনিসুর ইসলাম(৩৫) ও তার সহকারী মফিজুল ইসলাম (৩৪)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন সুমন ও বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান ও কাহারোল থানার ওসি ফারুক ইসলাম বলেন, পঞ্চগড়ের বোদা পাঁচপীর এলাকা থেকে ট্রাকে ধান তোলেন দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে। সড়কের মাঝে মোটরসাইকেলে করে ৬/৭ জন ট্রাক থামাতে বলেন। দুর্বৃত্তরা প্রথমে গাড়ির গ্লাসে ইট ছোড়ে। এরপর চালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে মারধরের পর গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

কালিয়াকৈর: রোববার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোয়ালবাতান এলাকায় মালবাহী একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক সাইফুল ইসলাম (৪৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে। তিনি জানান, চট্টগ্রাম থেকে রডভর্তি ট্রাক চালিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। গোয়ালবাথান এলাকায় ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে পেট্রল ছুড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকর্মলা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ সময় চালকের শরীরের কিছু অংশ দগ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে এই রুটে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহন ছিল প্রায় শুণ্য। কালিয়াকৈর থেকে বিভিন্ন শ্রমিকবাহী পরিবহন চলতে দেখা গেলেও প্রভাব পরেনি স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে গণপরিবহন ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি।

নওগাঁ: নওগাঁর মান্দায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জাতীয় নির্বাহী কমিটির বিএনপি’র সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম,এ মতিনের নেতৃত্বে উপজেলার মৈনম ইউনিয়নের (নওগাঁ -রাজশাহী মহাসড়কে) জলছত্র মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা বিএনপি, যুবদল,কৃষকদল,ছাত্রদল ও এর অঙ্গসংঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর: মেহেরপুর কোলার মোড় এলাকায় বিএনপি-জামায়াতে ইসলামী মিছিল করেছে। রোববার সকাল সাড়ে ৬ টার দিকে এ মিছিল করা হয়। গাংনী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইনসারুল হক ইনসুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (বিপ্লব), গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, গাংনী পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাসহ পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে জামায়াত ইসলামী বাংলাদেশের সদর উপজেলার নেতৃবৃন্দ কোলার মোড়ে ঝটিকা মিছিল বের করে সরকার ও নির্বাচন বিরোধী স্লোগান দেয় তারা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: