সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

সময়ের আলো অনলাইন

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার

2023-12-04T15:41:31+00:00
2023-12-04T15:41:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪১ পিএম 
সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সাবিরুল আলম। 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ প্রসঙ্গে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা সব সময় বলে আসছি একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই সারা বিশ্বের সর্বস্তরের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

এছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: