ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সময়ের আলো অনলাইন

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এটি আজ প্রদেশটিতে আছড়ে পড়তে পারে।মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে

2023-12-05T08:47:37+00:00
2023-12-05T08:47:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৭ এএম 
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এটি আজ প্রদেশটিতে আছড়ে পড়তে পারে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে দেখা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষ। অনেকেই ছাতা নিয়ে চলাচল করছেন। এদিকে ‘মিগজাউম’-এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ গত মধ্যরাত ৪ ডিসেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কিলোমিটার, দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৫ ডিসেম্বর ভোররাত নাগাদ নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: