ইসিতে আসার বিষয়ে আপনাদের কেন বলবো: শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে এলে সাংবাদিকরা তার কাছে শোকজের বিষয় জানতে চাইলে ও ছবি

2023-12-05T15:01:52+00:00
2023-12-05T15:54:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ইসিতে আসার বিষয়ে আপনাদের কেন বলবো: শাহজাহান ওমর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৩:০১ পিএম  আপডেট: ০৫.১২.২০২৩ ৩:৫৪ পিএম
ইসিতে আসার বিষয়ে আপনাদের কেন বলবো: শাহজাহান ওমর
ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে এলে সাংবাদিকরা তার কাছে শোকজের বিষয় জানতে চাইলে ও ছবি তুলতে গেলে তিনি ক্ষেপে যান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা আড়াই টায় নির্বাচন কমিশন ভবনে আসেন শাহজাহান ওমর। এসময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

তবে কেন নির্বাচন ভবনে এসেছেন এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমননিতেই ঘুরতে এসেছি আপনাদের দেখতে এসেছি। কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরার থাবাও মারতে যান তিনি।

ইসিতে কেন এসেছে এই বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন।

আপনি আইন ভঙ্গ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বললো আমি আইন ভেঙেছি।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি শাহজাহান ওমরকে শোকজ করে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ আদেশ দেন।

ইসি জানায়, আপনি (শাহজাহান ওমর) নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

এই সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আগাম সাক্ষাত করতে ইসিতে এসেছে বলে জানা গেছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: