ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে কমবে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রদিবেদক

জাতীয়

ব্যস্ত নগরীতে শীতের প্রভাবটা গ্রামের মত অনুভব না হলেও বিকেল গড়াতেই হিম বাতাস জানান দিচ্ছে রাজধানীতে শীত এসে গেছে। বুধবার

2023-12-06T22:53:23+00:00
2023-12-06T22:53:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে কমবে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রদিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ পিএম 
ব্যস্ত নগরীতে শীতের প্রভাবটা গ্রামের মত অনুভব না হলেও বিকেল গড়াতেই হিম বাতাস জানান দিচ্ছে রাজধানীতে শীত এসে গেছে। বুধবার (৬ ডিসেম্বর) ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে,  রাত কিংবা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা ১ থেক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

এছাড়াও  প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আজ নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর ছাড়া দেশের কোন কোন স্থানে ভারি বর্ষণ হতে পারে।

তিনি জানান, আগামী ২ থেকে ৩ দিন এর প্রভাব থাকতে পারে। ৯ ডিসেম্বর  বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ১০ ডিসেম্বর থেকে হালকা শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে  জানানো হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মিগজাউম” আরও উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগের অভ্যন্তরে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আর বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।দ্বিতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

এদিকে, সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: