গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির অনুমোদিত কোনও কমিটির অস্তিত্ব না থাকায় ওই পার্টির

2023-12-12T20:08:31+00:00
2023-12-12T20:08:31+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৮:০৮ পিএম 
গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির অনুমোদিত কোনও কমিটির অস্তিত্ব না থাকায় ওই পার্টির মনোনয়নে দাখিলকৃত সব মনোনয়ন বাতিল করতে রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি  বর্তমানে দুই ভাবে বিভক্ত। দুটি গ্রুপমফ ইসিতে পৃথক কমিটি জমা দিয়েছে।  আর নির্বাচনে দুটি গ্রুপের ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। এদের প্রায় সবারই প্রার্থিতা বৈধ হয়। তবে প্রার্থী বৈধতা ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছিলেন, তাদের বিষয় ইসি থেকে সিদ্ধান্ত আসবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: