মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক ক্যাবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর)

2023-12-13T18:34:33+00:00
2023-12-13T18:44:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৪ পিএম  আপডেট: ১৩.১২.২০২৩ ৬:৪৪ পিএম
সাবেক ক্যাবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মোমেন খানের নিজ এলাকা নরসিংদীর পলাশে এতিম শিশুদের শীতবস্ত্র দেওয়া হয়। এ ছাড়া খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোমেন খানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আবদুল মোমেন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাবা। মঈন খান সময়ের আলোকে বলেন, বাবার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। প্রতি বছরই বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা নানা উদ্যোগ নিয়ে থাকি। তার কর্মজীবন নিয়ে নরসিংদীতে আলোচনা সভা হয়ে থাকে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঈন খান জানান, ১৯১৯ সালের তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জ থানার চরনগরদী গ্রামে জন্ম নেন আবদুল মোমেন খান। ওই এলাকা এখন নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্ভুক্ত। সত্তর ও আশির দশকে নরসিংদী মহকুমা জেলা ও পলাশ থানা প্রতিষ্ঠার জন্য তার অবদানই ছিল মুখ্য। স্বীকৃতি স্বরূপ এলাকাবাসীর কাছে তিনি আধুনিক নরসিংদীর রূপকার হিসেবে পরিচিত।

১৯৪৬ সালে আবদুল মোমেন খান ব্রিটিশ সরকারের সেন্ট্রাল সিভিল সার্ভিসে যোগ দেন এবং কেবিনেট সচিব পদ থেকে অবসরে যান। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি। এরপর ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর মারা ‍যান আবদুল মোমেন খান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: