বিজয় দিবসে র‍্যালির জন্য অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিজয় দিবসের র‍্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা

2023-12-13T23:21:39+00:00
2023-12-13T23:21:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
বিজয় দিবসে র‍্যালির জন্য অনুমতি চেয়েছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১:২১ পিএম 
বিজয় দিবসে র‍্যালির জন্য অনুমতি চেয়েছে আওয়ামী লীগ
বিজয় দিবসের র‍্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বুধবার (১৩ ডিসেম্বর)  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‍্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।

বিজয় দিবসের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। উক্ত অনুষ্ঠানের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের অনুরোধ করছি।

সময়ের আলো/এম


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: