শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থীতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল

2023-12-15T14:04:41+00:00
2023-12-15T14:04:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ২:০৪ পিএম 
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থীতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এই রায় দেয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। 

এর আগে গত ৯ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। 

শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি।  তার এই আবেদন না মঞ্জুর করে দেয় ইসি। ফলে নির্বাচনে তার আর কোন বাধা থাকলো না। শুক্রবার বেলা ১১ টা ৫০ মিনিটে প্রার্থীতা বিষয়ে রায় নিতে নির্বাচন কমিশনে আসেন শাহজাহান ওমর।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: