বিজয় দিবসে কোস্টগার্ডের ৭ জাহাজ উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের কয়েক জায়গায় জনসাধারণের ৭ জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড।বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস

2023-12-16T17:56:30+00:00
2023-12-16T17:56:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
বিজয় দিবসে কোস্টগার্ডের ৭ জাহাজ উন্মুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৬ পিএম 
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের কয়েক জায়গায় জনসাধারণের ৭ জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড। 

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সিগঞ্জ লঞ্চঘাট), ‘বিসিজিএস রাঙ্গামাটি’ (চাঁদপুর লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পতেঙ্গা, চট্টগ্রাম), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (মৎস্য বন্দর, চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস মনসুর আলী’(মংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস বগুড়া’ (আন্দারমানিক, পটুয়াখালী) এ ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। 

এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে উক্ত এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। 

এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস  বাংলাদেশ কোস্টগার্ড  জনসাধারণের জন্য জাহাজ উন্মুক্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: