সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয়-রাশিয়ান যোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতীয় ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর ৪০ জন বীর যোদ্ধা সেনা ও

2023-12-17T21:06:17+00:00
2023-12-17T21:06:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয়-রাশিয়ান যোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ
মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:০৬ পিএম 
মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতীয় ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর ৪০ জন বীর যোদ্ধা সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সাক্ষাত ও বিশেষ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। রোববার (১৭ ডিসেম্বর) পৃথকভাবে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযাগ পরিদফতর (আইএসপিআর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতঃ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে আসা ভারতীয় ও রাশিয়ান প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনা সদর দফতরে সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধা ভারতীয় মিত্রবাহিনীর সকল সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাগণের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধান তাদের স্মৃতি রোমন্থন করেন এবং অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য বাংলাদেশ ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা র্ব্যক্ত করেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধকালীন এবং স্বাধীনতাত্তোর সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রধান রাশিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান বিজয় দিবস উদযাপনে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেন। সফরকালে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতঃ

ভারতীয় এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল বিমান বাহিনী শাহীন হলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময়সহ কিছু সময় অতিবাহিত করেন। বিমান বাহিনী প্রধান ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বিমান বাহিনী প্রধান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনীর পিএসওর সঙ্গে সাক্ষাতঃ

আইএসপিআর আরও জানায়, ভারতীয় ও রাশিয়ান প্রতিনিধি দল রোববার সশস্ত্র বাহিনী বিভাগে আসে এবং পিএসও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পিএসওর আমন্ত্রণে বিশেষ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন বিদেশী অতিথিরা। এর আগে দুই বাহিনীর প্রতিনিধি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর ৪ জনসহ ৪০ জনের প্রতিনিধি দল রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ প্রতিনিধি দলে থাকা ৩০ জন ভারতীয় ও ২ জন রাশিয়ানসহ ৩২ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখেন। সফর শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজ দেশে ফিরে যাবেন তারা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: