‘দোয়া’ চাইতে ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ

2023-12-18T19:45:18+00:00
2023-12-18T21:08:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘দোয়া’ চাইতে ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ পিএম  আপডেট: ১৮.১২.২০২৩ ৯:০৮ পিএম
‘দোয়া’ চাইতে ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন
জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাসায় এ সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তারা পরস্পরে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এছাড়া ঢাকা-৬ আসনে নৌকার মনোনীত প্রার্থী সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাজী ফিরোজ রশীদ। তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সাঈদ খোকনকে মনোনয়ন দেওয়ায় রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহার করেন কাজী ফিরোজ রশীদ।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। সে পুরান ঢাকার সন্তান। এই এলাকার সবাই তার বাবার আপনজন। এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। সে আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিলো। আমিও মাঠ পর্যায়ের আমাদের জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে তার পাশে থাকবো।’

কাজী ফিরোজ রশীদ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘কাজী ফিরোজ রশীদ আমার চাচা। তিনি আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। এক সময় তারা এক সঙ্গে রাজনীতি করেছেন, দীর্ঘ দিনের সম্পর্ক আমাদের। আমি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, তখন আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। তার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। আমরা দুজনই একসঙ্গে পুরান ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, সেবা করেছি।'

তিনি বলেন, 'আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিন কাজী ফিরোজ রশীদের কাছে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। তিনি আমাদের সাথে থাকার কথা ব্যক্ত করেছেন। আমি নির্বাচিত হতে পারলে ঢাকা-৬ আসন নিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাবো, ইনশাআল্লাহ।'

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, 'বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঢাকা-৬ আসনে একজন প্রার্থী হিসেবে অন্য প্রার্থীদের ছোট করে দেখার সুযোগ নেই। যারা এ আসনে প্রার্থী হয়েছেন, তাদেরকে আমি সিরিয়াসভাবেই নিবো এবং আমার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কাজ করে যাবো। সবাইকে আমার শক্ত প্রতিদ্বন্দী হিসেবেই বিবেচনা করবো।’

এর আগে বেলা ১১টায় আজিমপুর কবরস্থানে মেয়র মোহাম্মদ হানিফের কবর জেয়ারত ও দোয়া-মোনাজাত করেন মোহাম্মদ সাঈদ খোকন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  ঢাকা-৬ আসন  কাজী ফিরোজ রশীদ  সাঈদ খোকন  সাক্ষাৎ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: