মিছিল থেকে ছাত্রদলের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের

2023-12-19T14:38:45+00:00
2023-12-19T14:38:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
মিছিল থেকে ছাত্রদলের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ২:৩৮ পিএম 
মিছিল থেকে ছাত্রদলের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতারের অভিযোগ
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আক্তারউজ্জামান আক্তার ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে মিছিল শেষে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক অবরোধ করা হয়। এসময় গ্রেফতার করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া। 

ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির বলেন, পুলিশ তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে। আমরা এ দেশের মানুষের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন কোন গ্রেফতার করে, মামলা দিয়ে থামানো যাবে না। এ দেশের প্রতিটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো, সাহেদ হাসান, মোবারক হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  হরতাল-অবরোধ  গ্রেফতার  ছাত্রদল নেতাকর্মী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: