আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নেমেছে।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনেদুপুর থেকে এক এক করে

2023-12-19T15:31:20+00:00
2023-12-19T15:31:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৩১ পিএম 
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নেমেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দুপুর থেকে এক এক করে নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে জড়ো হন। এ শোভাযাত্রাটি রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। এ শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। 

ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

এ সময় নেতাকর্মীদের নানা ধরনের ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে আসতে দেখা যায়। পাশাপাশি ট্রাক ও ভ্যানে করে নৌকা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে নেতাকর্মীরা আসেন। এ এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছে নেতাকর্মীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 

এরআগে কণ্ঠশিল্পী আলম আরা মিনুসহ দেশের নাম করা শিল্পীরা গান পরিবেশ করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস  আওয়ামী লীগ  বিজয় শোভাযাত্রা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: