ভোটাররা কেন্দ্রে আসা প্রার্থীদের নিশ্চিত করতে হবে: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায় তা প্রার্থীদের নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী

2023-12-21T21:43:26+00:00
2023-12-21T21:43:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ভোটাররা কেন্দ্রে আসা প্রার্থীদের নিশ্চিত করতে হবে: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৩ পিএম 
ভোটাররা কেন্দ্রে আসা প্রার্থীদের নিশ্চিত করতে হবে: সাঈদ খোকন
ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায় তা প্রার্থীদের নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত এক মতবিনিময় সভা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আজকের মতবিনিময় সভায় এতে সবাই সমর্থন দিয়েছেন। নির্বাচন ঘিরে কিছু দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের নির্বাচনী এলাকাগুলোতে বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নির্মমভাবে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, সেখানে কয়েকজন মারা গেছেন।

ঢাকা দক্ষিণের সাবেক এ মেয়র বলেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা নেবে। আমরা যারা প্রার্থী আছি, তারা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা নিশ্চিত করব, যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিতে পারে।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন নয় আমাদের সবাইকে নির্বাচন সফল করতে সহযোগিতা করতে হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: