অবরোধ সফলে কুমিল্লায় রিজভীর নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১২তম ধাপে দিনব্যাপী অবরোধ সফলে রোববার

2023-12-24T08:14:49+00:00
2023-12-24T08:14:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
অবরোধ সফলে কুমিল্লায় রিজভীর নেতৃত্বে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:১৪ এএম 
অবরোধ সফলে কুমিল্লায় রিজভীর নেতৃত্বে মিছিল
সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১২তম ধাপে দিনব্যাপী অবরোধ সফলে রোববার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। 

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামানসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে আওয়ামী লীগ সরকার বিরোধী দল ছাড়াই একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণ রাজপথে আন্দোলন করছে। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু গায়ের জোরে রাষ্ট্র যন্ত্র ব্যবহারের মাধ্যমে নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদিকে লক্ষ্য নেই। তার লক্ষ্য অমল ধবল ক্ষমতা।

তিনি বলেন, একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ইতিমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করছে। আর এসবের দোষ চাপানো হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর। যা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।

রিজভী বলেন, দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুটে বিদেশে পাচার করেছে আওয়ামী লুটেরা সরকার। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা। আজকে দেশের অর্থনীতির কী করুণ পরিণতি। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে- ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত এই ১৫ বছরে ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১২ শতাংশের বেশি। ফলে এ অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো।

রিজভী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক না কোনো লাভ হবে না। তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। আজকে শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ ও অস্ট্রেলিয়া এই পাতানো নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। সুতরাং বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে জনগণ সাড়া দিয়ে বলছেন- ‘আওয়ামী লীগ আর না, ডামি নির্বাচনে ভোট দিবোনা‘। দেশের জনগণ, ভোটার ও সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা নিজে ভোট বর্জন করুন এবং ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করুন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  হরতাল-অবরোধ  বিক্ষোভ মিছিল  রুহুল কবির রিজভী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: