অসহযোগ আন্দোলন চলাকালীন অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার (২৪ ডিসেম্বর) সংগঠনের সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
আবু আশফাক অভিযোগ করেন, মিছিলের শেষে পুলিশ আক্রমণ করে এবং ১০ থেকে ১২ জন নেতাকর্মী গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মায়নুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাসেত দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সময়ের আলো/আরআই